কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরে শোভাযাত্রা বের করেন দলটির জেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা ও মিছিলে নেতৃত্ব দেন এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী , কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিএনপি কাজল মাজমাদার । মিছিলে অংশ নেন বিএনএপির হাজার হাজার কর্মী সমর্থক ।