logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৪৯ অপরাহ্ণ

শোক সংবাদ : মিতু না ফেরার দেশে

প্রতিবেদন প্রকাশ: ০১ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ১১:১১
  • সংবাদ পাঠকঃ ৯৩১ জন
photo

 জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর নিবাসী চৌধুরী সুলতান সালাউদ্দিনের বড় ছেলে, ঠিকাদার নেওয়াজ চৌধুরী মিতু সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার মোহাম্মদপুরে তার ভাড়া ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং সোসাইটির একটি ৭ তলা ভবনের যে ফ্ল্যাটে তিনি থাকতেন, সেখানে অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন শুধুমাত্র ওই ফ্ল্যাটটিতেই সীমাবদ্ধ ছিল। তিনি ফ্ল্যাটটিতে একাই থাকতেন এবং অগ্নিকাণ্ডের পর বাথরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে তার মরদেহ কুষ্টিয়ায় আনা হবে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি জনতার পত্রিকার পক্ষ তেকে সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার ও স্বজনদের এই দুঃসময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

শেয়ার করুন