যাবজ্জীবন সাজা প্রাপ্ত কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার
প্রতিবেদন প্রকাশ:
২৯ আগস্ট ২০২৬ | সময়ঃ ১১:১৮
সংবাদ পাঠকঃ ১২৯২ জন
জনতার পতিক্রা :
যাবজ্জীবন সাজা প্রাপ্ত কুষ্টিয়ার পলাতক মাদক সম্রাজ্ঞী কামিনীকে পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন পর মাদক মামলায় তাকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেয় আদালত। রায় ঘোষনার পর থেকেই কামিনী পলাতক ছিল ।
এর আগে ২০২৫ সালের ৩মে শনিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকেকুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী খ্যাত কামিনী বেগম (৪৩) কে গ্রেফতার করে সেনাবাহিনী। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন। এর আগে গত বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহারসূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে গত বুধবার সন্ধ্যায় ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থিত কামিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকানে অভিযান চালায়। সেনাবাহিনীর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন।
এ সময় সেভেন স্টার ডিম ভাণ্ডার নামের ওই দোকানে তল্লাশি করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর আভিযানিক দল। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগি মোস্তফা সরদার পালিয়ে যায়। এ ঘটনার পর উপ-পরিদর্শক রাসেল কবির কামিনী বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর অভিযানের পর থেকে কামিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে।