logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০২:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল

প্রতিবেদন প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৮:৩০
  • সংবাদ পাঠকঃ ১২৭৩ জন
photo


নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা : 

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও সংবাদপত্র পরিবেশক ইসলাম ট্রেডার্স এর মালিক জি এম নুর ইসলাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন যাবত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শুক্রবার বাদ জুমা সিটি কলেজ সংলগ্ন  কাশেমপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার শোক

সাংবাদিক  জি এম নুর ইসলাম এর মৃত্যুতে  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান শামসুল আলম স্বপন ও মহাসচিব ইঞ্জি.রোকমুনুর জামান রনি। 
 

 

শেয়ার করুন