logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৩৭ অপরাহ্ণ

বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ইরানে

প্রতিবেদন প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৭:৪০
  • সংবাদ পাঠকঃ ৩৪২ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে এক বিশাল প্রাকৃতিক গ্যাস খনির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ইরান। ফার্স প্রদেশে আবিষ্কৃত এই নতুন খনিতে সাড়ে ৭ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির।

Advertisement

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ জানান, নতুন খনিটিতে আনুমানিক ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে, যার মধ্যে প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। 

এই আবিষ্কার দেশের জাতীয় হাইড্রোকার্বন মজুদে বড় ধরনের মাত্রা যোগ করেছে। উত্তোলনযোগ্য এই গ্যাসের পরিমাণ ইরানের বিখ্যাত সাউথ পার্স গ্যাস ফিল্ডের একটি পুরো ফেইজ থেকে টানা ১৫ বছর প্রাপ্ত গ্যাসের সমান।

 

তেলমন্ত্রী আরও জানান, নবআবিষ্কৃত গ্যাসটি ‘সুইট গ্যাস’ (মিষ্টি বা কম সালফারযুক্ত গ্যাস) হওয়ায় এটি উত্তোলনে খরচ ও জটিলতা অনেক কম হবে। গ্যাসের পাশাপাশি খনিটিতে প্রচুর পরিমাণে গ্যাস কনডেনসেটও রয়েছে, যা বিক্রি করে ইরান আন্তর্জাতিক বাজার থেকে আরও কোটি কোটি ডলার বাড়তি রাজস্ব আয় করতে পারবে।

এদিকে গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যার মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শত্রুতা কিছুটা থমকে দাঁড়ায়। তবে সেই সমঝোতার বাস্তবায়ন এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিয়ম নিয়ে দ্বিমতের কারণে বর্তমানে দুই দেশের মধ্যকার নতুন আলোচনা থমকে রয়েছে।

শেয়ার করুন