logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১১:২২ অপরাহ্ণ

তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মৌলিক মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদন প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৫:৫৭
  • সংবাদ পাঠকঃ ১৪২৫ জন
photo



স্টাফ রিপোর্টার : 


ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রæপের সহায়তায় অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত ঝওজজগ প্রকল্পের আওতায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের সদস্যদের জন্য এক মৌলিক মানবাধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক ও অনগ্রসর সম্প্রদায়ের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এই ধরনের আয়োজন নারী অধিকার ফোরামের সদস্যদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো: আশরাফুল ইসলাম শাহিন। এতে মানবাধিকার সম্পর্কিত তথ্যবহুল প্রেজেন্টেশন, দলীয় কাজ, বাস্তব জীবনের ঘটনা উপস্থাপন করে প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা তাঁদের নিজেদের ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় আরও সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে পারবেন বলে মতামত ব্যক্ত করা হয়। 
একই সাথে, অনগ্রসর জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান অংশগ্রহণকারীরা।
এই প্রশিক্ষনের উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া সম্প্রদায়ের বা প্রান্তিক নারী নেতৃদের মৌলিক মানবাধিকার বিষয়ক বোঝাপড়া বৃদ্ধি করা, ধর্মী স্বাধীনতা বা বিশ্বাসের অধিকার বিষযক সচেতনতায় ভূমিকা রাখা, মানবাধিকার লঙ্ঘন ও সমস্যা চিহ্নিত কৌশল ও তার বিরুদ্ধে কথা বলার দক্ষতা তৈরি, সামাজিক সম্প্রীতি ও এডভোকেসীর সক্ষমতা বৃদ্ধি করা।

শেয়ার করুন