logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৫৬ অপরাহ্ণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

প্রতিবেদন প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | সময়ঃ ১০:২৪
  • সংবাদ পাঠকঃ ১৩৩০ জন
photo

ঢাকা অফিস : 

 

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

 

গতকাল শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান তিনি।

নতুন চার পূর্ণ মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শেয়ার করুন