logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০২:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

প্রতিবেদন প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৮:২০
  • সংবাদ পাঠকঃ ১৫৯৬ জন
photo

সাতক্ষীরা প্রতিনিধি : 
 
সাতক্ষীরায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রে*ফ*তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের  কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, এসব নেতাদের নামে সরকার বিরোধী ষড়যন্ত্রকরাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

শেয়ার করুন