কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিবেদন প্রকাশ:
৩১ জুলাই ২০২৬ | সময়ঃ ০৯:০৯
সংবাদ পাঠকঃ ২০৩৩ জন
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (শুক্রবার) বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া পৌরসভার মুখোমুখি হয় কুষ্টিয়া সদর উপজেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের শেষ মুহূর্তে একমাত্র গোল করে কুষ্টিয়া পৌরসভা ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।
খেলা উদ্বোধনের আগে অতিথিবৃন্দ স্টেডিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।