নবাবগঞ্জ প্রতিনিধি :
জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ দেশের সব ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
নবাবগঞ্জ প্রতিনিধি : জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ দেশের সব ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। গত রবিবার বিকেলে নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।নবাবগঞ্জের আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।