logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:০২ অপরাহ্ণ

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ৫৯ কোটি টাকার মালিক

প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | সময়ঃ ১১:০০
  • সংবাদ পাঠকঃ ১৮২৪ জন
photo

মাদারীপুর প্রতিনিধি : 

 

মাদারীপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন। সরকারি চাকরির নবম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে বেতন ও ভাতা মিলিয়ে তার মাসিক আয় প্রায় ৪৫ হাজার টাকা। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে, এই আয়ের বাইরে তিনি ও তার পরিবারের নামে গড়ে উঠেছে কয়েক ডজন কোটি টাকার স্থাবর সম্পদ। রাজধানীর গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, তেজগাঁও ও কেরানীগঞ্জে জমি ও ফ্ল্যাটসহ তার মোট সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৯ কোটি টাকা বলে অ'ভি'যোগ পাওয়া গেছে।

শেয়ার করুন