logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:২২ অপরাহ্ণ

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন এক নেতা

প্রতিবেদন প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | সময়ঃ ০৩:০২
  • সংবাদ পাঠকঃ ১৫২০ জন
photo

সাতক্ষীরা প্রতিনিধি : 
 
সাতক্ষীরায় এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শেয়ার করুন