logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:১৬ পূর্বাহ্ন

দাদাদের এ সব পছন্দ নয় !

প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | সময়ঃ ০৭:৩২
  • সংবাদ পাঠকঃ ১৬৩৪ জন
photo

জনতার পত্রিকা : 
 
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের রণধ্বনি নাকি ‘জয় বাংলা’ থেকে বদলে ‘আল্লাহু আকবার’ করা হয়েছে—এমন দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এম. কে. দাস।
 
কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল রণধ্বনি কখনোই ‘জয় বাংলা’ ছিল না।
বাংলাদেশ সেনাবাহিনী ও তার কিছু বিশেষায়িত ইউনিট (যেমন প্যারা-কমান্ডো) প্রশিক্ষণ, প্যারাশুট জাম্প বা যুদ্ধ মহড়ার সময় দীর্ঘদিন ধরেই মনোবল বৃদ্ধি ও সাহস জোগাতে “আল্লাহু আকবার” বা তাকবির ধ্বনি ব্যবহার করে আসছে। এটি তাদের দীর্ঘদিনের পেশাগত ও বীরত্বসূচক রেওয়াজ; কোনো নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নয়।
 
ওই অবসরপ্রাপ্ত ভারতীয় কর্মকর্তা দাবি করছেন, এটি নাকি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রতীক অর্থাৎ পাকিস্তানকে খুশি করার উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু এ ধরনের দাবি বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্বের অনেক মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের সামরিক বাহিনীতে “আল্লাহু আকবার” ধ্বনি মনোবল ও অনুপ্রেরণার অংশ হিসেবে ব্যবহৃত হয়। তাই এটিকে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আনুগত্য বা রাজনৈতিক বার্তার প্রতীক হিসেবে উপস্থাপন করা তথ্যভিত্তিক নয়।
আসল কথা হলো, বাংলাদেশ সেনাবাহিনী যে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেছে তা দাদাদের পছন্দ নয়।

শেয়ার করুন