logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৩৭ অপরাহ্ণ

ফাঁটাবাঁশে আটকে গেলেন এসিল্যান্ড ঈষিতা !

প্রতিবেদন প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | সময়ঃ ১২:১১
  • সংবাদ পাঠকঃ ৮৮৭৩ জন
photo



জনতার পত্রিকা : 

সেবা গ্রহীতাদের সাথে অসৌজন্য মূলক আচরণ, কৃষি জমিতে মাটি কেটে পুকুর করা এবং মিস কেসে মাসের পর মাস ঘোরানো, ঘুষ -দুর্নীতির সহ বিস্তর অভিযোগ উঠে কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের বিরুদ্ধে । এ নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পন ও জনতার পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়। 

এর পেক্ষিতে গত ১৪ জুলাই খুলনার বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন সরেজমিন তদন্তে অসেন মিরপুরে । ঈষিতা আক্তার তদন্তকালীন যাতে ভুক্তভোগীরা কথা বলতে না পারেন তার সব ব্যবস্থা করে রাখেন । কিন্তু বিধি হলো বাম। জেলার তিনজন সাংবাদিক উপস্থিত হয়ে যখন ঈষিতা আক্তারের বিরুদ্ধে তার অসৌজন্য মূলক আচরণ ও দুর্নীতি তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন তখন পাল্টে যায় দৃশ্যপট। ভুক্তভোগীরা বিভাগীয় কমিশনারকে দেখান তাদের মে মাসে দাখিল করা আবেদন পত্রের ফটো কপি । মাঝ খানে ২ মাসেরও বেশী সময় অতিবাহিত হলেও এসিল্যান্ড ঈশিতা কোন পদক্ষেপ নেননি। ভুক্তভোগীরা জানান যতবার তারা এসিল্যান্ডের কাছে বিষয়টি নিয়ে আলাপ করতে গেছেন ততবা্র তিনি অসৌজন্য মূলক আচরণ করে তার অফিস থেকে বের করে দিয়েছেন।

এ ঘটনা জানতে পেরে বিভাগীয় কমিশনার অত্যন্ত ক্ষুদ্ধ হন। সকলের উপস্থিতিতে বিভাগীয় কমিশনার ঈশিতা আক্তারকে ভর্ৎসনা করেন । ওই ঘটনার সময় যারা উপিস্থত ছিলেন তারা এখন বলছেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার সাংবাদিকদের কারণে এবার  ফাঁটাবাঁশে  আটকে গেলেন  !

শেয়ার করুন