logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:২৬ অপরাহ্ণ

মুসলিমদের শত্রু ইসরায়েলের বন্ধু ভারত

প্রতিবেদন প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | সময়ঃ ০৭:৫২
  • সংবাদ পাঠকঃ ২৪৩২ জন
photo

আর্ন্তজাতিক ডেক্স : 

 

পুরো পৃথিবী যখন ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করেছে, তখন আমাদের প্রতিবেশী ভারত তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে। শুরুটা হয়েছিল ‘অপারেশন সিন্ধু’র ব্যর্থতার পর, আর এখন তো রীতিমতো ভারত দ্বিতীয় ইসরায়েলে রূপ নিচ্ছে।

ভারত যখন দেখল তারা পাকিস্তানের সাথে পেরে উঠছে না, তখন তারা ইসরায়েলকে ডেকে আনল। ইসরায়েলের সাথে ড্রোন কারখানা স্থাপন করল। এখানে নিরাপদে ড্রোন উৎপাদন করল। আবার ইসরায়েলও এখান থেকে ড্রোন নিয়ে ইরান যুদ্ধে কাজে লাগাল; এখন আবার ‘আইরন ডোম’-এর ইন্টারসেপ্টরও তৈরি করতে যাচ্ছে ভারতে। পাশাপাশি দুই দেশের গোয়েন্দা সংস্থা এক হয়ে কাজ করছে। 

প্রথমে বাংলাদেশের প্রতি তাদের নজর কম ছিল।হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে ভারত এদেশটাকে একরকম নিজেদের অঙ্গরাজ্যের মতোই ভাবত। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের নজর পড়েছে বাংলাদেশে। বর্তমানে সেনাবাহিনী যখন স্বাধীনভাবে কাজ শুরু করেছে এবং চার খলিফার নামে নামকরণ করে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ গঠন করছে, এতে তাদের সমস্যা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরেও যে অনেক হিন্দুদের নামে শাখা আছে, তাতে কোনো সমস্যা নেই; কিন্তু তারা আমাদের দেশের উপর আগের মতোই প্রভাব খাটাতে চায়, তাই আমাদের দেশে এমন নামকরণ তাদের পছন্দ নয়।

 এদেশে আমরা প্রায় সবাই বাঙালি, তাই আশা করি সহজে তারা এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আর যারা হিন্দু আছেন, তাদের প্রতিও অনুরোধ—যাতে এদের ফাঁদে পা না দেন।

এদের টেক্কা দিতে অবিলম্বে চীন, তুরস্ক কিংবা পাকিস্তানের সাথে শুধু মুখে মুখে সম্পর্ক বৃদ্ধির আলোচনা নয়, তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। দেশের এমন সময়ে এই তিনটি দেশ মোসাদ ও 'র'-এর হাত থেকে এ দেশকে বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। 

শেয়ার করুন