logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১১:৫৬ অপরাহ্ণ

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদন প্রকাশ: ২৩ জুন ২০২৬ | সময়ঃ ০৫:২৭
  • সংবাদ পাঠকঃ ১৫৭৭ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক :

 

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনের দালিয়ানে পৌঁছান।

 

এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় আজ বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

 

এই সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

গতকাল রোববার দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। 

শেয়ার করুন