logo

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:০১ পূর্বাহ্ন

এই কি আমাদের দেশপ্রেম ?

প্রতিবেদন প্রকাশ: ১১ জুন ২০২৬ | সময়ঃ ১১:১৮
  • সংবাদ পাঠকঃ ১০৬৪ জন
photo

জনতার পত্রিকা : 

 

স্বাধীন বাংলাদেশের আকাশে ব্রাজিল -আর্জেন্টিনা-জার্মানীসহ বিদেশী পতাকা উড়ানো হবে কেন ? আমাদের দেশপ্রেম কোথায় ? সব সরকারই কি বিশ্বকাপ ফুটবল খেলার সময় দেশকে লিজ দিয়ে থাকেন ? যে দেশের মানুষ বেঁচে থাকার জন্য একমুঠো  ভাত পায় না, সে দেশে জমি বিক্রি করে তৈরী করা হয় ৫০ থেকে ১০০ কিলোমিটার দৈর্ঘ্য বিদেশী পতাকা । আবার তা টাঙ্গানো নিয়ে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ? আমাদের লজ্জা হবে কবে ? এই কি আমাদের দেশপ্রেম ? লাল সবুজের পতাকার জন্যই তো ৭১ এ রাজাকারদের কারনে  ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল আর ২ লক্ষ মা- বোন দিয়েছিল ইজ্জ্বত । সেই রক্ত আর ইজ্জ্বতের দাম কি আমরা স্বাধীন দেশের পবিত্র মাটিতে বিদেশী পতাকা উড়িয়ে পরিশোধ করবো ? আমরা কি স্বাধীন দেশে ভিন দেশের পতাকা ‍উত্তোলন করে বীরমুক্তিযোদ্ধা আর বীরঙ্গনাদের অপমানিত করছি না। ?   আমরা কি মানুষ না  পশু  ? 

শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা

ও 

সাবেক জেলা গ্রামসরকার প্রধান, বৃহত্তর কুষ্টিয়া।
মোবা :০১৭১৬৯৫৪৯১৯

শেয়ার করুন