logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:৫৩ পূর্বাহ্ন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

প্রতিবেদন প্রকাশ: ১৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৪০
  • সংবাদ পাঠকঃ ২৮৩১ জন
photo

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি::-নড়াইল ডিবি পুলিশের অভিযানে আশি পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্ল্যা (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। 
 
গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্ল্যা (৩৮) নড়াইল সদর থানাধীন দুর্গাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত ছত্তার মোল্ল্যার ছেলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানা পৌরসভাধীন বাধাঘাট মোড়স্থ চন্দন এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্ল্যা (৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আশি পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 
 
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন