logo

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১০:১১ অপরাহ্ণ

নুসরাত ফারিয়া গান দিয়ে জমালেন ঈদ

প্রতিবেদন প্রকাশ: ২৯ মে ২০২৬ | সময়ঃ ০৯:২২
  • সংবাদ পাঠকঃ ২২ জন
photo

  বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ গান ‘লোকে বলে’।

 

এই গানে প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর মিক্স-মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।

গানের ভিডিওতে শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের উপস্থিতি এবং পরবর্তীতে নুসরাত ফারিয়ার গ্ল্যামারাস লুক দর্শকদের নজর কাড়ে। ভিডিওজুড়ে তাকে একাধিক ভিন্ন স্টাইলে দেখা গেছে রেড কার্পেট অনুপ্রাণিত ওয়ান-শোল্ডার পোশাক থেকে শুরু করে উৎসবমুখর লেহেঙ্গা লুকে নাচের দৃশ্য পর্যন্ত।

 

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মুবারক’ লিখেছেন নুসরাত ফারিয়া। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। গানটি মঙ্গলবার (২৬ মে) এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

উল্লেখ্য, চলচ্চিত্রে সাফল্যের শীর্ষে থাকাকালীন ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু করেন ফারিয়া। এরপর তার কণ্ঠে ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’-এর মতো বেশ কিছু ডান্স ট্র্যাক শ্রোতাপ্রিয়তা পায় এবং কোটি ভিউ অতিক্রম করে জনপ্রিয়তা অর্জন করে।

শেয়ার করুন