ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া মডেল থানার সামনে “ধর্ষণ ও মাদকমুক্ত সমাজ চাই” ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।