logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:২৬ পূর্বাহ্ন

বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দিলেন

প্রতিবেদন প্রকাশ: ০৮ মে ২০২৬ | সময়ঃ ১১:৪০
  • সংবাদ পাঠকঃ ১৬১৫ জন
photo

 ঢাকা অফিস : 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করেন।

আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আজ ৩৫ জনের নাম ঘোষণা করছি। এই ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় ৩০০ নেতা-কর্মী যোগদান করেছেন। যাঁরা নেতৃত্বের প্রধান, তাঁদের নাম আজ ঘোষণা করা হচ্ছে।’

 

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তাঁরা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরীন ইরা, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

এনসিপিতে যোগ দেওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, আব্দুল্লাহ আর রহমান প্রমুখ।

শেয়ার করুন