ভেড়ামারা প্রতিনিধি:
বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় ভেড়ামারার কৃতি সন্তান নারী নেত্রী ফরিদা ইয়াসমিন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবসহ এবিসি ন্যাশনাল নিউজ পরিবার।
অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সম্পাদিকা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং দলের দুর্দিনের একজন নিবেদিত প্রাণ এবং সফল সংগঠক।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং এবিসি ন্যাশনাল নিউজ পরিবারের পক্ষ থেকে এক বার্তায় সাংবাদিকরা বলেন, ফরিদা ইয়াসমিনের এই অর্জন ভেড়ামারাবাসীর জন্য গর্বের। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমপি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ফরিদা ইয়াসমিন বলেন, “সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।” তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, দলের আস্থা ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং আল্লাহর নিকট সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত প্রার্থনা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়ে ফরিদা ইয়াসমিন এমপি নির্বাচিত হন।
এদিকে, একই তালিকায় মনোনীত অন্যান্য প্রার্থীদেরও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের এবং এবিসি ন্যাশনাল নিউজ পরিবারের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।
ফরিদা ইয়াসমিন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন। আমিন।