logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১১:১৭ অপরাহ্ণ

সাংবাদিকদের চুরি হওয়া তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ১ দিনের মধ্যেই উদ্ধার

প্রতিবেদন প্রকাশ: ০৭ মে ২০২৬ | সময়ঃ ০৮:৩৯
  • সংবাদ পাঠকঃ ১৫৩৯ জন
photo

জনতার পত্রিকা : 
 
 
কুষ্টিয়ায় চ্যানেল টোয়েন্টিফোর অফিসের চুরি হওয়া তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ১ দিনের মধ্যেই উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এঘটনায় জড়িত তিন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
পুলিশ অভিযান পরিচালনা করে শহরের সুখনগর বস্তি, চর মিলপাড়া ও বড়বাজার ভাংড়ি পট্টি এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ তিন চোরকে আটক করে।
গত মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি করে চোর চক্র।

শেয়ার করুন