logo

বুধবার, ৬ মে, ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:৪৭ অপরাহ্ণ

নুসরাতের মনোনয়ন বৈধ

প্রতিবেদন প্রকাশ: ০৩ মে ২০২৬ | সময়ঃ ০৮:১৫
  • সংবাদ পাঠকঃ ৬৬৫ জন
photo

ঢাকা অফিস : 

 

 

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

আজ শনিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

রিটার্নিং কর্মকর্তা জানান, কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আর এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।

এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। সে সময় আজ ২ মে তা বাছাইয়ের কথা জানানো হয় এবং রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান নুসরাত তাবাসসুমকে এ সংক্রান্ত চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

শেয়ার করুন