logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:১৬ অপরাহ্ণ

মৌ দুই ধারাবাহিকে

প্রতিবেদন প্রকাশ: ০২ মে ২০২৬ | সময়ঃ ০৩:৪৮
  • সংবাদ পাঠকঃ ১৯১৯ জন
photo

বিনোদন ডেস্ক : অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন এবং সেখানে দুটি নতুন ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আহসান আলমগীরের রচনায় নাটক দুটি পরিচালনা করছেন আল হাজেন। একটির নাম ‘পেয়িং গেস্ট’ ও অন্যটি ‘গরিবের মেয়ে’।

 

দুটি নাটকেই মৌয়ের সহশিল্পী হিসেবে কাজ করছেন সিডনিতে স্থায়ীভাবে বসবাসরত অভিনেতা মাজনুন মিজান। বিদেশের মাটিতে দারুণ সব লোকেশনে এই ধারাবাহিকের চিত্রায়ণ হচ্ছে। এ প্রসঙ্গে মৌ জানান, আল হাজেন অত্যন্ত গুণী নির্মাতা এবং নাটক দুটির গল্প ও চরিত্র তার বেশ পছন্দ হয়েছে। কাজের ফাঁকে সিডনি ঘুরে দেখার অভিজ্ঞতাও তিনি উপভোগ করছেন। আগামী ২ মে দেশে ফেরার কথা রয়েছে মৌয়ের। ফিরেই তিনি শামীম জামানসহ আরও বেশ কয়েকজন নির্মাতার আসন্ন ঈদুল আজহার নাটকের শুটিংয়ে অংশ নেবেন।

শেয়ার করুন