logo

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৫:৩৩ পূর্বাহ্ন

হামলা হলে কঠোর জবাব দেবে ইরান,

প্রতিবেদন প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৮:১৯
  • সংবাদ পাঠকঃ ১৮৬২ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘দেশটি ঐক্যবদ্ধ এবং কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে।’

তিনি জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং যেকোনও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে।

এছাড়া মার্কিন বাহিনীও অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ২টি বিমানবাহী রণতরি আছে।

শেয়ার করুন