logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৩২ পূর্বাহ্ন

এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা পুলিশ লীগের সদস্যদের প্রত্যাহার চাইলেন !

প্রতিবেদন প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৯:৪৮
  • সংবাদ পাঠকঃ ১৮০৫ জন
photo

জনতার পত্রিকা :

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থানার সাব-ইন্সপেক্টরদের প্রত্যাহারের আহব্বান জানিয়েছেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহব্বান জানিয়ে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহামেদ বাচ্চু মোল্লা বলেছেন, আমার উপজেলায় যারা সাব-ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে। তারা এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে গোপন আঁতাত রয়েছে এবং যারা মাদক ব্যবসা করে তাদের অধিকাংশই আওয়ামী লীগের দোসরাই মাদক ব্যবসার সাথে জড়িত। এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অতিসত্বর আমার উপজেলা থানা থেকে প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানালেন এমপি বাচ্চু মোল্লা। তিনি আরো বলেন, দৌলতপুর উপজেলায় ৪২ কিলোমিটার বর্ডার, এখান থেকে অস্ত্রও আসে এবং গত নির্বাচনের আগে প্রচুর অস্ত্র এসেছে। তিনি বলেন, আমাকে ডিজিডিএফআই’র ডিজি নিজে দাওয়াত দিয়ে চায়ের আড্ডায় বলেছেন আপনার উপজেলা দিয়ে প্রচুর অস্ত্র আসতেছে। আপনার দল (বিএনপি) দিয়ে এগুলো কন্ট্রোল করার কথা জানান। তবে এগুলো নিয়ন্ত্রণে বিজিবি প্রচুর চেষ্টা করছে। তবে ওই ছাত্রলীগের পান্ডারা দারোগা, ওই দারোগারা তারা আওয়ামী লীগের দোসরদের সাথে এখনো সম্পৃক্ত রয়েছে।

শেয়ার করুন