logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:০৩ অপরাহ্ণ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির

প্রতিবেদন প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৫:১৩
  • সংবাদ পাঠকঃ ১৭১০ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা বিনিময়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে ইতালি। ইতালিয়ান বার্তা সংস্থা এএনএসএ ও এজিআই জানিয়েছে, মঙ্গলবার একটি অনুষ্ঠানের পাশর্^বৈঠকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোকে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

 

২০০৬ সালে সই হওয়া ইসরায়েলের অনুমোদন করা চুক্তিটি প্রতি পাঁচ বছরে স্বয়ংক্রিয় নবায়ন হয়ে আসছে। এর আলোকে প্রতিরক্ষা শিল্প, শিক্ষা ও সামরিক সদস্যদের প্রশিক্ষণে সহায়তা বিনিময় হয়ে আসছে। এ ছাড়া গবেষণা ও উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতেও সহায়তা বিনিময় হয় এই চুক্তির আওতায়।

মেলোনির ডানপন্থি সরকার ইউরোপে ইসরায়েলের অন্যতম মিত্র। তবে গত কয়েক সপ্তাহে দেশটি লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে। তবে ইতালির ঘোষণার পরও এই বিষয়ে ইসরায়েল সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। লেবাননে ইতালিয় শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে।

 

এদিকে পোপ লিওকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জর্জিয়া মেলোনি। ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন তিনি।

এ ছাড়া ইরান যুদ্ধে ইতালির না জড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতালির এক সংবাদপত্রকে তিনি বলেন, আমি হতবাক। ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম। তিনি ন্যাটোতে আমাদের সঙ্গে ছিলেন না।

শেয়ার করুন