logo

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:৩১ অপরাহ্ণ

পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ৩ নারী আহত!

প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১০:০২
  • সংবাদ পাঠকঃ ৩০৫৯ জন
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ ‎রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক হতদরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।‎
 

‎অভিযোগে জানা যায়, উপজেলার ধুলগাড়ি গ্রামের অসহায় শিল্পী নামের এক নারীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ মিঠু  মিয়া তাদের দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এসময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম (৩৫), তার মেয়ে দিনা মনি (২০) ও জেলেখা বেগম (৬০) -এর উপর  হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন।‎বর্তমানে আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 
 

‎‎এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি

শেয়ার করুন