হামজার অশালীন মন্তব্যে জামায়াতের নেতা-কর্মীরাও বিব্রত ! দলীয় সংসদ সদস্যের অশালীন মন্তব্যের বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেছেন, ‘একজন মানুষ প্রতিদিন অনেক কথাই বলে। সব কি শিখিয়ে দেওয়া সম্ভব ? তাকে আমরা প্রতিনিয়ত সতর্ক করছি, দলীয়ভাবে করছি, কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে করছি, স্থানীয়ভাবেও করছি। এমনকি তার বন্ধু-বান্ধবদের দিয়েও বলাচ্ছি। তিনি কোন কথায় শুনছেন না। আমরা খুবই বিব্রত।’