logo

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১০:৩৫ অপরাহ্ণ

হাসপাতালে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না : অধ্যক্ষ সোহরাব উদ্দিন

প্রতিবেদন প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | সময়ঃ ১০:১৭
  • সংবাদ পাঠকঃ ৮৯৩ জন
photo

জনতার পত্র্রিকা :
 
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল পরিদর্শনে যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান নিয়ে খোঁজখবর নেন। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসমূহ এবং চিকিৎসা সরঞ্জামের অবস্থা পর্যবেক্ষণ করেন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে চিকিৎসা সেবা সম্পর্কে মতামত নেন। রোগীরা তাদের চিকিৎসা সেবা, ওষুধ প্রাপ্তি, বেড সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে রোগীদের বক্তব্য শোনেন।
 
এ সময় জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এদিকে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি এবং অতিরিক্ত রোগীর চাপের বিষয়টি প্রশাসকের নজরে আনেন। জেলা পরিষদ প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

শেয়ার করুন