logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৫০ অপরাহ্ণ

দেশে জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদন প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | সময়ঃ ১২:৫৩
  • সংবাদ পাঠকঃ ২০৭১ জন
photo

ঢাকা অফিস : 

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি, সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনি বসেছেন।’

 

আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য ছাড়াও যেসব সোর্স থেকে জ্বালানি আনা যেতে পারে, সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ্, আমরা সফল হবো।’

 

শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে সরকার।’

শেয়ার করুন