logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৫:১৮ অপরাহ্ণ

বিশাল মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের পথে

প্রতিবেদন প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | সময়ঃ ০৯:১৩
  • সংবাদ পাঠকঃ ১৮২৪ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাসমান বিমানঘাঁটি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। শনিবার (২৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

এতে বলা হয়, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ৮০টিরও বেশি বিমান বহন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে।

 

এর আগে দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন; এই সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছে। আরেকটি ডেস্ট্রয়ার— ইউএসএস রস, এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন