logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:৩৭ পূর্বাহ্ন

বাসে ট্রেনের ধাক্কায় কুমিল্লায় শিশু নারীসহ নিহত ১২

প্রতিবেদন প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | সময়ঃ ১১:৫৭
  • সংবাদ পাঠকঃ ৯৮৮ জন
photo

কুমিল্লা প্রতিনিধি : 

 

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিয়ে উঠে গেলে তাতে ধাক্কা দেয় ট্রেন। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে আছে ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Advertisement

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে।

 

 

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন