logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:৫৫ অপরাহ্ণ

মাছরাঙা টেলিভিশনে ভ্যাজাল জামাই

প্রতিবেদন প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | সময়ঃ ১২:০৭
  • সংবাদ পাঠকঃ ১৮৪৩ জন
photo

বিনোদন ডেক্স : 

 

মোশাররফ করিম অভিনীত মাছরাঙা টেলিভিশনে ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ভ্যাজাল জামাই’ প্রচারিত হবে। আল আমিন স্বপনের রচনায় ও তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও মাসুম বাশারসহ আরও অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ৯টা ১০ মিনিটে নাটকটি দেখা যাবে।

 

গল্পে মানিক মিয়ার তিন স্ত্রী থাকা সত্ত্বেও কোনো সন্তান নেই। তিন বউয়ের নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ মানিক মাঝেমধ্যে মারমুখী হলেও শেষ পর্যন্ত তাদের জোটবদ্ধ আক্রমণের মুখে নিজেই অসহায় হয়ে পড়েন। পরিস্থিতি জটিল হয় যখন বড় বউয়ের ডাকাত বাবা জেল থেকে ফিরে মানিককে অন্য স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন। এরপরই শুরু হয় গল্পের আসল মোড়।

শেয়ার করুন