logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:২১ অপরাহ্ণ

ড. ইউনূস প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন

প্রতিবেদন প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | সময়ঃ ১১:৫৮
  • সংবাদ পাঠকঃ ১৮৬২ জন
photo

ঢাকা অফিস : 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন দুপুর ১২টার দিকে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সাক্ষাতে তারা একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন