logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:১৩ পূর্বাহ্ন

দৌলতপুরে শিশুকে শ্বাসরোধে হত্যা, চাচি আটক

প্রতিবেদন প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | সময়ঃ ০৭:৩০
  • সংবাদ পাঠকঃ ১৬৭২ জন
photo

 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আফিয়া। সে ওই এলাকার বাসিন্দা শাহিন সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফিয়াকে দেখতে পান এলাকাবাসী। পরে দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডে তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তার (২০) জড়িত। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে। তাকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় কল্পনা আক্তারকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন