logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৩:২৩ অপরাহ্ণ

তিন দেশে মার্কিন ঘাঁটিতে ‘টানা’ হামলা ইরানের

প্রতিবেদন প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | সময়ঃ ০৫:৩৮
  • সংবাদ পাঠকঃ ১৮২৪ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক :

 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এবং বাহরাইন ও কুয়েতের তিনটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ‘টানা কয়েক দফায়’ হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী।

 

শনিবার (১৪ মার্চ) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল-দাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম উল্লেখ করেছেন আইআরজিসির নৌপ্রধান।

 

আলিরেজা দাবি করেছেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছিল।

শেয়ার করুন