logo

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:৪৬ অপরাহ্ণ

পাঁচটি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদন প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | সময়ঃ ০৩:৪১
  • সংবাদ পাঠকঃ ১৮২৪ জন
photo

বাসস : 

 

দেশের পাঁচটি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে একই দিনে সরকার পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শেয়ার করুন