logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:৩১ অপরাহ্ণ

মোশাররফ সারিকা জুটি দীর্ঘদিন পর

প্রতিবেদন প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | সময়ঃ ০৮:১৪
  • সংবাদ পাঠকঃ ২১০৯ জন
photo

বিনোদন ডেক্স : 

 

দীর্ঘ বিরতি ভেঙে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন ফিরছেন নতুন চমক নিয়ে। আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘প্রাইভেট তুমি কার’-এ তাকে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে সারিকাকে কেন্দ্র করেই। অনেক দিন পর এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই বেশ কৌতূহল তৈরি হয়েছে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম।

 

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সারিকা বলেন, ‘গল্পটি বেশ চমৎকার ও বুদ্ধিদীপ্ত। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা বরাবরই আনন্দের, তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। আমাদের আগের কাজগুলোর জন্য এখনও দর্শকদের ভালোবাসা পাই। আশা করছি, এই নাটকটিও সবার মন জয় করবে।’

মোশাররফ করিম ও সারিকা এর আগে ‘যদি থাকে নসীবে’, ‘বাঘ যখন বিলাই’, ‘দখলবাজ’, ‘অ্যাম্বুলেন্স’ এবং ‘হোয়াট ইজ লাভ’-এর মতো বেশ কিছু জনপ্রিয় নাটকে জুটি বেঁধেছিলেন। নতুন এই নাটকে তাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন- মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী ও নূর ই কাঞ্চনসহ অনেকে। নাটকটি আসছে ঈদে বাংলাভিশনের পর্দায় প্রচার করা হবে।

শেয়ার করুন