logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:১২ অপরাহ্ণ

৩ কিশোর নিহত : চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ,

প্রতিবেদন প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:৪৪
  • সংবাদ পাঠকঃ ১৯৯৫ জন
photo

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দীঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছে যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করত। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরল।

প্রত্যক্ষদর্শী মিনহাজ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরাও দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উপজেলা মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২০ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

শেয়ার করুন