logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:৪৩ পূর্বাহ্ন

জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা কুয়েত বিমানবন্দরে

প্রতিবেদন প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | সময়ঃ ০৫:৩১
  • সংবাদ পাঠকঃ ১১২১ জন
photo

অনলাইন ডেক্স :

 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতি সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংগুলোয় ড্রোন হামলা চালানো হয়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলার অংশ।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, কুয়েতের সশস্ত্র বাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘন করা শত্রুপক্ষের ড্রোনের একাধারে টানা হামলার মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন