logo

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:৩১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন

প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:৪৮
  • সংবাদ পাঠকঃ ২০৭১ জন
photo

অনলাইন ডেস্ক :   ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

 

এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।

শেয়ার করুন