logo

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৩:০৬ পূর্বাহ্ন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

প্রতিবেদন প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | সময়ঃ ০৮:১০
  • সংবাদ পাঠকঃ ২১৪৭ জন
photo

অনলাইন ডেক্স : 

 

 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তারা নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

এছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন