logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৪৪ অপরাহ্ণ

আইভী- বদির- জামিন নিয়ে যা বললেন তাজনুভা জাবিন

প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০২:১১
  • সংবাদ পাঠকঃ ১৫৭৭ জন
photo

ঢাকা অফিস : 

 

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে টেকনাফের আবদুর রহমান বদি ও নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভীর জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনুভা জাবিন।

Advertisement
আরও দেখুন
রাজনীতি সংবাদ
ইলেকট্রনিক গ্যাজেট
আইন বিষয়ক বই

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে জাবিন রেখেন, নারায়নগঞ্জের আইভি, টেকনাফের বদি, রিজেন্টের শাহেদ। সবার জামিন হলো। সামনে জামিন হওয়ার তালিকা আরও বাড়বে। এক গোষ্ঠী এসে হাবিজাবি মামলায় জেলে দেয়। আরেক গোষ্ঠী এসে বারগেইন করে জামিন দেয়। এই লুপ চলছে, চলবে।

এসব বিষয়ে আফসোস করে তিনি লেখেন, শুধু সাগর-রুনি, হাদির বিচার তালিকায় আসে না।

তাজনুভা জাবিন লেখেন, কে বলে কেউ কথা রাখে না, এ যে নিজ স্বার্থে নিয়ম মেনে কথা রাখা হচ্ছে।

শেয়ার করুন