logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:৩০ অপরাহ্ণ

এনসিপি অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল

প্রতিবেদন প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:২২
  • সংবাদ পাঠকঃ ১২১৬ জন
photo

ঢাকা অফিস : 

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায়। এর সেখানে থাকা জুলাই সনদে এনসিপি নেতারা স্বাক্ষর করেন। 

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানিয়েছে।

শেয়ার করুন