logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১১:৩২ অপরাহ্ণ

সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

প্রতিবেদন প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৭:৫৭
  • সংবাদ পাঠকঃ ১৪৮২ জন
photo

 নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরীস্থ ৫৫/১ নম্বর রোডে অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

দুই নেতার এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনা প্রত্যাশা করা হচ্ছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে উভয় নেতার মধ্যে মতবিনিময় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিটি এসব তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

শেয়ার করুন