logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:৫৪ অপরাহ্ণ

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা

প্রতিবেদন প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৩৩
  • সংবাদ পাঠকঃ ১৩৬৮ জন
photo

ঢাকা অফিস : 

 

নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে।’

নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

 

নতুন মন্ত্রী যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলে সেটা করতে প্রস্তুত আছি। দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে দেশের হাল ধরতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে আশা করি।’

শেয়ার করুন