logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৩:১০ অপরাহ্ণ

ভাঙ্গায় বাস উল্টে দুইজন নিহত

প্রতিবেদন প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:৫৭
  • সংবাদ পাঠকঃ ১৮৮১ জন
photo

 ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সিসিবিএল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। 

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সিসিভিএল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসকে সাইড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা জানান। 

শেয়ার করুন