logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৪৮
  • সংবাদ পাঠকঃ ৩৮৭৬ জন
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির পালন করে।সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, মহিলা দলের সদর উপজেলা সভাপতি সুলতানা খন্দকার মনি, সাধারণ সম্পাদক মাধবী সরকার সহ অনেকে।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহিলা দলের জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। 
 
 

 

শেয়ার করুন